রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ নাসের রহমানের কৃতজ্ঞতা জনগণের প্রতি শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার দাবি কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার James Van Der Beek’s Family Calls $2M Fundraiser ‘A Light’ After Actor’s Death At 48 | Hollywood News কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত

‘গণসংহতি আন্দোলন’কে নিবন্ধন দিতে বাধা নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ সময় দেখুন



স্টাফ করেসপন্ডেন্ট

১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৪



ঢাকা: গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে দলটির নিবন্ধন পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় দলটির প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের নিকট আবেদন করে। পরের বছরের ১৯ জুন নির্বাচন কমিশন এক পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে অবহিত করে।

পরে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন। উভয়পক্ষের শুনানি শেষে রিট মামলায় উচ্চ আদালত ২০১৯ সালের ১১ এপ্রিল রুল মঞ্জুর করেন এবং রায় ও আদেশের অনুলিপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন দানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

এর বিরুদ্ধে নিবার্চন কমিশন আপিল বিভাগে আবেদন করেন। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে সে আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম


গণসংহতি আন্দোলন
টপ নিউজ
নিবন্ধ
বাধা নেই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর