বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গম রফতানি নিষিদ্ধ করল ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২
  • ২০৭ সময় দেখুন
গম রফতানি নিষিদ্ধ করল ভারত


আন্তর্জাতিক ডেস্ক

গম রফতানি নিষিদ্ধ করল ভারত। অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। শুধুমাত্র নিষেধাজ্ঞার আগ পর্যন্ত জারি করা ক্রেডিটপত্রের গম রফতানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর এনডিটিভি।

ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো দেশ অনুরোধ করলে গম রফতানির অনুমতি দেবে সরকার।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিবেশী ও সংকটগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চীনের পর বিশ্বে গম উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে কৃষ্ণ সাগর অঞ্চলের দেশগুলো থেকে গম রফতানি কমে যায়। ফলে বিভিন্ন দেশের ক্রেতারা ভারত থেকে গম আমদানি করার জন্য ক্রয়াদেশ দেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর