বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গলাচিপায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৪ সময় দেখুন
গলাচিপায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু


সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

পটুয়াখালীর গলাচিপার চতুর্থ শ্রেণির রুনা আক্তার (১০) নামের একজন স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। রুনা আক্তার পানপট্টির ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের মো: জামাল গাজীর একমাত্র মেয়ে।

এলাকাবাসী জানায়, রুনা পানপট্টির কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবে রোববার সকাল ১০টার ‍দিকে বাড়ির পুকুরঘাটে গোসল করতে যায় রুনা। এ সময় পা ফসকে পানিতে পড়ে ডুবে যায় সে।

বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর চাচা বশির গাজী পুকুরে তার লাশ দেখতে পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লাশটি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পানপট্টির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর