রিউম্যাটয়েড আর্থ্রাইটিস (আরএ) হল একটি অটোইমিউন রোগ। যা গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে আক্রমণ করে। এটা নিছক জয়েন্টের ব্যথা নয়, বরং একটি ক্রনিক অবস্থা। যেখানে দেহের ইমিউন সিস্টেম ভুলবশত দেহের জয়েন্ট বা গাঁটগুলিকেই আক্রমণ করে বসে। এর ফলে ইনফ্লেমেশন বা প্রদাহ, যন্ত্রণা এবং জয়েন্টের ক্ষতি হতে পারে। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস প্রাথমিক ভাবে ছোট ছোট জয়েন্টগুলিকে আক্রমণ করে। তবে ধীরে ধীরে বড় জয়েন্টগুলিতেও তা ছড়িয়ে পড়ে। এর জেরে কখনও কখনও মর্নিং স্টিফনেস, অবসন্ন ভাব বা ক্লান্তি এবং পেশি দুর্বলতা দেখা দিতে পারে।