শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

গাইবান্ধায় নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিষেক-সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
গাইবান্ধায় নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিষেক-সংবর্ধনা


মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি ::

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে খোলাহাটী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে খোলাহাটী ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মিয়া রিজু।

প্রথমে ইউনিয়ন পরিষদে প্রবেশের সময় নবনির্বাচিত চেয়ারম্যান মাসুম হক্কানী, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহেদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের মো. মোস্তাক আলী, ৩ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল হাই, ৪ নম্বর ওয়ার্ডের মো. আশরাফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের মো. আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিন, ৭ নম্বর ওয়ার্ডের মো. আহসান হাবিব, ৮ নম্বর ওয়ার্ডের মো. মোস্তাক আহমেদ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মোস্তফা জামান মিন্টু এবং ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. খালেদা বেগম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের মোছা. জাহানারা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মুন্নি বেগমকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় ইউনিয়নের সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ।

এরপর ইউনিয়ন পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষে খোলাহাটীর একবারের ইউপি সদস্য ও তিনবারের সাবেক চেয়ারম্যান আফজাল হক্কানী ছেলে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুম হক্কানীকে চেয়ারে বসিয়ে দেন। এসময় সর্বস্তরের মানুষ নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর খোলাহাটী উচ্চ বিদ্যালয় মাঠে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। খোলাহাটী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিব নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের বরণ করে নেন। পরে অনুষ্ঠানে খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র পড়ে শোনানো হয় ও নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে সেই মানপত্র তুলে দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আছমা হক্কানীসহ শিক্ষকরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, খোলাহাটী উচ্চ বিদ্যালয়, খোলাহাটী ইয়ুথ কমিউনিটি, গ্রামপুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুব সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদি, সংগীত শিল্পী ও কবি মানিক লাল সরকারসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার সহ¯্রাধিক মানুষ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর