বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিএনপির প্রতিবাদ র‌্যালি শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫২ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:০৪

নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‌্যালি করছে বিএনপি। ছবি: সারাবাংলা

ঢাকা: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইজরায়েলি হানাদার বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‌্যালি করছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল পৌণে ৫টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। ছবি: সারাবাংলা

র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, নির্বাহী সদস্য এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।

র‌্যালিতে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মী সমর্থকরা বাংলা, ইংরেজি এবং আরবিতে লেখা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন বহন করছেন। দিচ্ছেন নানা ধরনের স্লোগান। ‘‘ফিলিস্তিন মুক্তিপাক, ইসরায়েল নিপাত যাক’’, ‘‘বিশ্ব মুসলিম এক হও, ইসরায়েলকে খতম কর’’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ।

এদিকে বিকেল ৪টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও বাদ জোহর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ বিএনপির নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তিনটা নাগাদ নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ বিএনপির নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। ছবি: সারাবাংলা

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকার মতো দেশের সব মহানগরেঅনরূপ কর্মসূচি পালন করছে বিএনপি। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগীসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে।

সারাবাংলা/এজেড/এমপি

ইজরায়েল
গাজায় গণহত্যার প্রতিবাদ
বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর