বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজায় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার দফতরে ইসরাইলের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪০ সময় দেখুন
গাজায় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার দফতরে ইসরাইলের অভিযান


আন্তর্জাতিক ডেস্ক

গাজা শহরে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরাইল। ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর ৯৯তম ডিভিশন একটি অতিরিক্ত ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে। গাজা শহরে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজায় ইউএনআরডব্লিউএ কার্যালয় হামাস এবং ইসলামিক জিহাদ সামরিক অভিযান চালানোর জন্য ব্যবহার করছে। খান ইউনিসের একটি স্কুলে ইসরাইলের হামলায় ৩০ জন নিহত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটেছে। ইসরাইল বলছে, তারা মঙ্গলবারের হামলা পর্যালোচনা করছে।

গত কয়েক মাস ধরে হামাস যোদ্ধারা আশ্রয় নিয়েছে বলে দাবি করে গাজায় অসংখ্য স্কুল, হাসপাতাল এবং জাতিসংঘ ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। কিন্তু ইসরাইল এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এদিকে গাজা শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরাইল। গাজায় উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে বেসামরিক নাগরিকদের দেইর এল-বালাহ এবং আজ-জাওয়াইদাতে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। সেখানে যাওয়ার জন্য নিরাপদ করিডোর খোলা হয়েছে বলেও জানিয়েছে ইসরাইল।

লিফলেটে বলা হয়েছে, গাজা শহর এখনও একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধ চলবে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরাইল একাধিকবার ফিলিস্তিনিদের পালিয়ে যেতে বাধ্য করেছে। ইসরাইলি বাহিনী যেখানে ফিলিস্তিনিদের স্থানান্তর হতে বলে সেই তথাকথিত নিরাপদ অঞ্চলে বারবার আক্রমণ করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর