বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজায় ধ্বংসস্তূপে আরও ১০ মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৯

গাজায় একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে

গাজায় ইসরায়েলি হামলার ফলে নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে গাজা শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেখানে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে নতুন করে ১০ জনের লাশ উদ্ধার করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৫৩ জন।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক মানুষের কাছেও উদ্ধারকারীরা সেভাবে পৌঁছাতে পারছেন না।

যুদ্ধের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের নিন্দা জানানো হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল
গাঁজা
মরদেহ উদ্ধার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর