বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৮৮৯ জন।

বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০২ জন।

গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৪৯০ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এ ছাড়া, নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। ধারণা করা হচ্ছে, বিভিন্ন স্থাপনার নিচে চাপা পড়ে তাদেরও প্রাণহানি হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। যা এখনও অব্যাহত আছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পানি, খাবার ও নিরাপদ স্থানের অভাবে উপত্যকাটির বাসিন্দারা মৃত্যুর দ্বারপ্রান্তে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর