বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের অভিযান


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এটি গাজার সবচেয়ে বড় হাসপাতাল। খবর আলজাজিরা।

ইসরাইল জানায়, তারা হামাসের বিরুদ্ধে আল-শিফা হাসপাতালে একটি ‘অভিযান’ চালাচ্ছে। ওই হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ইসরাইলি অভিযান রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তবে গাজার এই হাসপাতালকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজায় চালানো ‘নৃশংস গণহত্যা’কে ন্যায্যতা দেওয়ার জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযোগ করছে বলেও দাবি করে সংগঠনটি।

এর আগে, মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনের কাছে ‘তথ্য’ রয়েছে, হামাস আল-শিফাসহ গাজার হাসপাতালগুলো ব্যবহার করছে। তবে বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি। তার কয়েক ঘণ্টা পরে এই অভিযান শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর