বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তার দিক দেখভালের দায়িত্ব এখন থেকে ইসরাইল পালন করবে বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার সংক্রান্ত বিষয়াদির দায়িত্ব নেবে ইসরাইল।

সোমবার সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পর ইসরাইলের গাজা শাসন করা উচিত। ইসরাইল একটি অনির্দিষ্ট সময়ের জন্য নিরাপত্তার দায়িত্ব নেবে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যখন আমাদের হাতে নিরাপত্তার দায়িত্ব ছিল না, তখন আমরা যা পেয়েছি তা হলো হামাস সন্ত্রাসের এমন মাত্রায় বিস্ফোরণ যা আমরা কল্পনাও করতে পারিনি।

নেতানিয়াহু ইঙ্গিত দেন, হামাস গাজায় জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নেবে না ইসরাইল। তবে জনগণের চলাচল এবং মানবিক সহায়তা চলাচলের অনুমতি দেওয়ার জন্য কৌশলগত সামান্য বিরতি দিতে পারে ইসরাইল।

তিনি বলেন, আমাদের জিম্মিদের মুক্তি ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। কৌশলগত সামান্য বিরতি হয়ত এখানে এক ঘণ্টা দেওয়া হতে পারে। সেগুলো আমরা আগেও দিয়েছি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর