বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, আরেক হামাস নেতা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৫ ০৮:৫৭

বোমা হামলায় পুড়ছে গাজার নাসের হাসপাতাল। ছবি: সংগৃহীত

গাজায় খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে রোববার (২৩ মার্চ) ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হামাস নেতা ইসমাইল বারহুমসহ অন্তত দুই জন নিহত হয়েছেন। চার দিন আগে ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়ার পর এই নেতা নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, গাজার আল-মাওয়াসিতে একটি তাঁবুতে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সদস্য সালাহ আল-বারদাউইলকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাকে হত্যা করার করার কয়েক ঘন্টা পরেই এই হত্যাকাণ্ড ঘটে।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা হাসপাতাল প্রাঙ্গণে ওই হামাস সদস্যকে আক্রমণ করে এবং হামলায় ক্ষতি কম হওয়ার জন্য সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, এটি হামাসের অস্ত্র ও কমান্ড সেন্টার। যদিও হামাস এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, এই হামলায় চিকিৎসা কর্মীসহ অনেকেই আহত হয়েছেন। এতে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়েছে।

বিবিসি’র ফুটেজে দেখা গেছে, হামলার পরে লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে হামলার আগে রোববার সকাল পর্যন্ত খান ইউনিস এবং রাফায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গাজায় ১৮ মার্চ ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। এরপর থেকে হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

গাজায় ইসরায়েলের হামলা
হামাস নেতা নিহত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর