বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজা ইস্যুতে বাইডেনের নীতির প্রতিবাদে শিক্ষা কর্মকর্তার পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১১ সময় দেখুন
গাজা ইস্যুতে বাইডেনের নীতির প্রতিবাদে শিক্ষা কর্মকর্তার পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার (৩ জানুয়ারি) পদত্যাগ করেছেন। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতে প্রেসিডেন্ট জো বাইডেনের বিতর্কিত হস্তক্ষেপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শিক্ষা সচিব মিগুয়েল কার্ডোনাকে লেখা একটি চিঠিতে শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন এবং নীতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী তারিক হাবাশ বলেন, আমি নীরব থাকতে পারছি না, কারণ এই প্রশাসন নিরীহ ফিলিস্তিনিদের জীবনের প্রতি সংঘটিত নৃশংসতার প্রতি অন্ধ। নেতৃস্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞরা ইসরাইলি বাহিনীর অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছে।

এদিকে, বুধবার জো বাইডেনের নির্বাচনি প্রচার দলের ১৭ জন সদস্য বেনামি এক চিঠিতে বলেছেন, গাজা ইস্যুতে মার্কিন প্রশাসনের নীতির কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হারাতে পারেন জো বাইডেন। তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন।

চিঠিতে তারা বলেন, যারা কয়েক দশক ধরে ডেমোক্রেটদের ভোট দিয়েছেন তারা এই দ্বন্দ্বের কারণে প্রথমবারের মতো ডেমোক্রেট শিবির থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর