আন্তর্জাতিক ডেস্ক
গাড়ি দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরের নতুন মেয়র নিহত হয়েছেন। ৪৬ বছর বয়সী মেয়র জোলিডি মাতোঙ্গো দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিলেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমে একটি গাড়ির ছবি প্রকাশ করা হয়েছে। ওই গাড়িটিতে তিনি আরোহী ছিলেন বলে খবরে বলা হয়েছে। গাড়িটির সম্মুখভাগ পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে। উল্লেখ্য যে, গত ১০ আগস্ট জোহানসবার্গের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তার উত্তরসূরিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জোলিডি মাতোঙ্গো জিম্বাবুইয়ান বংশোদ্ভূত। ১৩ বছর বয়স থেকেই তিনি দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। দেশটিতে বর্ণবাদবিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী ছিলেন তিনি। সেদেশে বর্ণবিদ্বেষী ব্যবস্থা এপার্হেটইডের বিলুপ্তকরনের দাবি তুলে সম্মুখসারীর প্রচারক হিসেবে জনপ্রিয়তা পান।
সারাবাংলা/আইই