রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফিসে তালা হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম

গুজরাটে ভেজাল মদ পানে ৪০ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
গুজরাটে ভেজাল মদ পানে ৪০ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে ভেজাল মদ পানে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

এর আগে, সোমবার (২৫ জুলাই) গুজরাটের আহমেদাবাদ জেলায় ভেজাল মদ পানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৫১ জন। মঙ্গলবার (২৬ জুলাই) নাগাদ ২৮ জনের মৃত্যু হয়। বুধবার মারা যায় আরও ১২ জন।

এদিকে, ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যেই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, আক্রান্ত সবাই মদ মনে করে মিথাইল অ্যালকোহল পান করেন। তারপরই তারা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে সরকারি পারমিট ছাড়া মদ কেনাবেচা নিষিদ্ধ। তাই গোপনে সেখানে দেশী মদের ব্যবসা চলে। যারা ব্র্যান্ডের মদ কিনতে পারেন না, তারা হুচ নামের ওই দেশী মদ কিনে থাকেন। আক্রান্তদের কাছে হুচের নামেই মিথাইল অ্যালকোহল বিক্রি করা হয়েছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom