শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

গুমের আলামত ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২১৯ সময় দেখুন
গুমের আলামত ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মার্কিন নিষেধাজ্ঞার পর গুমের আলামত ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘সম্প্রতি পুলিশ ও র‌্যাব প্রধানসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাত সদস্যের ভিসা বাতিল এবং র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর সরকার দিশেহারা হয়ে পড়েছে সরকার। তারা গুমের মতো মানবতাবিরোধী অপরাধের স্বাক্ষ্য, প্রমাণ ও আলামত ধ্বংসের চক্রান্তের পথে হাঁটতে শুরু করেছে।’

বিএনপির কাছে এর সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত আছে দাবি করে তিনি বলেন, ‘গত ১০ জানুয়ারি আনুমানিক রাত ১১ টার সময় ২০১৩ সালে গুমের শিকার সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসানের (১৪৯/৪, আহম্মদবাগ, বাসাবো-ঠিকানার) বাড়িতে সবুজবাগ থানার এসআই রবীন্দ্রনাথ সরকার রবীনের নেতৃত্বে ৮/১০ জনের ইউনিফর্ম পরিহিত পুলিশের একটি দল যায়। সেখানে সুজনের পিতাকে দিয়ে পুলিশের হাতে লেখা একটি বক্তব্যে সই দিতে চাপ প্রয়োগ করে। যেখানে লেখা ছিল সুজন স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়ে নিখোঁজ হয়েছে। সুজনের পিতা ওই ফরমায়েশী বক্তব্যে সই দিতে অস্বীকার করলে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফোনের মাধ্যমে অবগত হলে তার হস্তক্ষেপে পুলিশ ফিরে যায়।’

রিজভী বলেন, ‘বিএনপি আরও অবগত আছে যে, একই প্রক্রিয়ায় পুলিশ এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনসহ অন্য পরিবারের সদস্যদের কাছ থেকেও একইরকম ফরমায়েশী বক্তব্য আদায়ের চেষ্টা করেছে। গুমের স্বাক্ষ্য এবং আলামত ধ্বংসের এ ধরনের বেআইনি পদক্ষেপ অবৈধ সরকারের মানবতাবিরোধী অপরাধের সম্পৃক্ততা শুধু প্রতিষ্ঠিতই করছে না, এই পদক্ষেপগুলো এই অবৈধ সরকারকে নিত্য নতুন অপরাধেও সম্পৃক্ত করছে।’

গুম-খুনে এই সরকার শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করবে মন্তব্য করে তিনি বলেন, ‘গণতন্ত্রের সংকট সৃষ্টির পর গুম-খুনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই সরকার ভোট ডাকাতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, আইনের শাসন, সংবিধান, মানবাধিকার, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসসহ খুন, গুমের মাধ্যমে ইতিহাসের কাঠগড়ায় নিকৃষ্টতম ফ্যাসিস্টদের তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশের গুম-খুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, এইচআরডব্লিউসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করলেও তথ্যমন্ত্রী তুড়ি মেড়ে উড়িয়ে দিচ্ছেন। মিথ্যা বলা ছাড়া আওয়ামী সরকারের ভাণ্ডারে আর কিছু নেই।’

রিজভী বলেন, ‘বিএনপি এই ক্ষমতা দখলদার, ফ্যাসিস্ট, মানবতাবিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায়। খুন, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়। সরকার আইন শৃঙ্খলাবাহিনীর অপরাধ গুম-খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, তাতে কোনো লাভ হবে না। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলোর কাছে গত ১৩ বছরের গুম-খুনসহ বিচারবহির্ভূত হত্যার হিসাব প্রমাণসহ রয়েছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হয়রানি করে পুলিশ দিয়ে মিথ্যা স্টেটমেন্ট তৈরি করে শেষ রক্ষা হবে না।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর