রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গুমের স্মৃতিতে তামাবিলে শুটিংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬১ সময় দেখুন
গুমের স্মৃতিতে তামাবিলে শুটিংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন


সিলেট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমানে সিলেটের তামাবিল সীমান্তে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গুম-খুনের ঘটনাগুলো নিয়ে একটি ডকুমেন্টারির শুটিংয়ে তিনি সেখানে গেছেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকায় থেকে সিলেটে পৌঁছে তিনি যান সেই সীমান্ত এলাকায়, যেখানে থেকে তাকে ২০১৫ সালে গুম করে ভারতে নেওয়া হয়েছিল বলে দাবি তার।

২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় তামাবিল সীমান্ত এলাকা দিয়ে তাকে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়— এমন অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ। নয় বছর পর আজ তিনি ফের সেই স্থান পরিদর্শনে যান।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের ঘটনাগুলো নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে। সেই ডকুমেন্টারির অংশ হিসেবেই তিনি শুটিংয়ে অংশ নিতে এসেছেন তামাবিল সীমান্তে।

গুমের ৬৩ দিন পর, ২০১৫ সালের ১০ মার্চ, ভারতের শিলংয়ে তাকে উদ্ধার করা হয়। সেখানে আইনি জটিলতা ও মামলার কারণে প্রায় নয় বছর অবস্থান করেন তিনি। শেখ হাসিনার পতনের পর ৬ আগস্ট তিনি ট্রাভেল পাস পান, আর ১১ আগস্ট দেশে ফিরে আসেন সালাহউদ্দিন আহমেদ।

এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের অভিযোগ তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ, র‌্যাব, বিজিবি, সিআইডি, গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ডসহ যেসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে— তাদের কার্যক্রম তদন্ত করবে এই কমিশন।

দেশে ফেরার ১০ মাস পর, চলতি বছরের ৩ জুন, সালাহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর