শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

গুলশানে বিএনপির নির্বাহী সভা চলছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ সময় দেখুন
গুলশানে বিএনপির নির্বাহী সভা চলছে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সপ্তাহ না ঘুরতেই বিএনপির নির্বাহী কমিটির সভা ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন ধাপে অনুষ্ঠেয় এ সভার প্রথম ধাপ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে।

দলের ভাইসচেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টাদের এই সভায় উপস্থিত রয়েছেন। আর ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন তারেক রহমান। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত আছেন।

দলীয় সূত্র মতে, তিন দিনের এই সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় চারশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সভা এখন চলছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদকদের সঙ্গে সভা হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সভা হবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে।

উল্লেখ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ৫৯২ জন। এদের মধ্যে স্থায়ী কমিটিতে ১৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ জন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ৮২ জন, এক জন সিনিয়র যুগ্ম মহাসচিব, সাত জন যুগ্ম মহাসচিব, ১০ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন ১৬১ জন। এদের মধ্যে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মিলে ১০ জন মারা গেছেন।

সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার চার দিন আগে ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের বৈঠক হয়। এরপর দলের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে তারেক রহমান বিভিন্ন সময় পৃথকভাবে বৈঠক করেছেন। তবে এবারের মতো এমন ধারাবাহিকভাবে নির্বাহী কমিটির নেতাদের নিয়ে কোনো সভা করেননি তিন।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom