শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএসসিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএসসিসি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গোলাপবাগ মাঠে সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ডিএসসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত সাড়ে দশটায় বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্ত সাপেক্ষে এই অনুমতি দেন।

গোলাপবাগ খেলার মাঠের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ডিএসসিসি।

এর আগে, ঢাকা মেট্রপলিটন পুলিশের কাছ থেকে এ মাঠের সমাবেশের অনুমতি নিয়েছিল বিএনপি।

সারাবাংলা/আরএফ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর