Last Updated:
বর্ধমান: ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে সাফল্য পেল বর্ধমান মেডিকেল কলেজ-হাসপাতাল। প্রাণ ফিরে পেলেন প্রতিশ্রুতিবান ফুটবলার। গোল দিতে গিয়ে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। গোলরক্ষকের হাঁটুতে পেটে ভীষণ চোট পান তিনি।
তার পর হাসপাতালে তাঁর হার্ট অ্যাটাক হয়। ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাঁর বাঁচা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টায় প্রাণ ফিরে পেলেন তিনি।
আরও পড়ুন- তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী! আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় হাড় কাঁপানি ঠান্ডা
ওই ফুটবলারের নাম বিশ্বজিৎ লোহার। তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের প্রথম বর্ষের ছাত্র বিশ্বজিত। ১৫ জানুয়ারি বর্ধমানের মোহনবাগান মাঠে গোল দিতে যাওয়ার সময় গোলকিপারের হাঁটুতে তাঁর পেটে আঘাত লাগে।
মাঠেই রক্তবমি করে তিনি অচৈতণ্য হয়ে পড়েন। তাঁকে সেদিন বিকেলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে থাকা অবস্থায় পরদিন সকালে তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁকে তখন ভেন্টিলেশনে রাখতে হয়। সেই অবস্থায় গ্রিন করিডর করে তার সিটিস্ক্যান ও এন্ডোস্কপি করা হয়।
আরও পড়ুন- এত কম খরচেও হয় ‘ডায়ালিসিস’? অবিশ্বাস্য…! কিডনির সমস্যার সমাধান করুন এখানেই
পরীক্ষায় দেখা যায়, তার খাদ্যনালীতে একাধিক ছিদ্র রয়েছে। সেখান দিয়ে রক্ত ও হাওয়া ঢুকছে। তখনই পেট ওপেন করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি হয় বিশেষ অপারেশন টিম।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ বলেন, হার্ট অ্যাটাক হওয়া এবং ভেন্টিলেশনে থাকা এক রোগীর ক্ষেত্রে এই অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আমাদের চিকিৎসক টিম অসম্ভবকে সম্ভব করেছেন।
বিশ্বজিত এখন বিপদমুক্ত। তাঁকে জেনারেল বেডে রাখা হয়েছে। এদিন তাঁকে শক্ত খাবারও দেওয়া হয়। বিশ্বজিত ও তার পরিবার বর্ধমান হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাসপাতালের বেডে বসে বিশ্বজিত বলেন, ডাক্তারবাবু, নার্সারা সকলেই সব সময় পাশে থেকেছেন। আমার বন্ধু বান্ধবীরাও সব সময় আমার জন্য প্রার্থনা করেছে। সকলের জন্যই প্রাণ ফিরে পেলাম। চিকিৎসকরা জানালেন, আবার মাঠে ফিরতে পারবেন বিশ্বজিত। তবে আপাতত কয়েক মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে।
Kolkata,West Bengal
January 25, 2025 5:53 PM IST
‘সাধু’ বিরাট, ‘সাধু’ ধোনি, ‘সাধু’ রোহিত শর্মা! সবাই মহাকুম্ভে কী করছেন! দেশজুড়ে হইচই