বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ সময় দেখুন
গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি


আন্তর্জাতিক ডেস্ক

প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দু’টি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত নিলো জার্মান সরকার।

রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস সরবরাহের জন্য তৈরি নর্ড স্ট্রিম ২ পাইপলাইন। ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানির লক্ষ্যে এ পাইপলাইন তৈরি। পাইপলাইনের নির্মাণকাজ শেষ হয়ে গেলেও জার্মানির ছাড়পত্র না পাওয়ায় এখনও চালু হয়নি। পাইপলাইনটি চালু করতে জার্মান ছাড়পত্র ছাড়াও প্রয়োজন হবে ইউরোপিয়ান ইউনিয়নের সম্মতি।

গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি

সোমবার গভীর রাতে মস্কোর নেওয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রকল্পটি স্থগিত করেছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এ ব্যাপারে বলেন, ‘নাটকীয়ভাবে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। এর মধ্যে নর্ড স্ট্রিম ২ নিয়েও আমরা ভাবছি। নর্ড স্ট্রিম ২ প্রকল্পের ছাড়পত্র এখন আর দেওয়া হবে না।

আরও পড়ুন-

এর আগে চলতি মাসের ৮ তারিখ যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেছিলেন, ’রাশিয়া ইউক্রেনের সীমান্ত পার হলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প আমরা ধ্বংস করে দেব। আমরা সেই প্রকল্প আর চালু রাখব না।’ যদিও সে সময় এ ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেননি জার্মান চ্যান্সেলর। তবে এবার উদ্ভূত পরিস্থিতি নর্ড স্ট্রিম ২ প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুন-

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর