বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

গ্রিসের ২টি তেলের ট্যাংকার আটক করল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২
  • ৯৪ সময় দেখুন
গ্রিসের ২টি তেলের ট্যাংকার আটক করল ইরান


আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের দুটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান। শুক্রবার (২৭ মে) ট্যাংকার দুটি আটক করা হয়। গ্রিক উপকূলে আটকে রাখা একটি ট্যাংকার থেকে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের তেল বাজেয়াপ্ত করার ঘটনায় এথেন্সের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেওয়ার পরেই এ ব্যবস্থা নিলো তেহরান। রয়টার্স।

ইরানের বিপ্লবী গার্ডস নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বিপ্লবী গার্ড নৌবাহিনী গতকাল শুক্রবার উপসাগরীয় জলসীমা লঙ্ঘনের জন্য দুটি গ্রিক ট্যাংকার আটক করেছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানী নৌবাহিনীর হেলিকপ্টার গ্রিক পতাকাবাহী জাহাজ ডেল্টা পোসেইডনে অবতরণ করে। জাহাজটি ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দিয়ে যাত্রা করছিল। এ সময় জাহাজের ক্রুকে জিম্মি করে ইরানের নৌবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে দুই গ্রিক নাগরিক রয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, এছাড়াও আরেকটি গ্রিক পতাকাবাহী জাহাজের সঙ্গেও একই ঘটেছে। তবে সেই জাহাজের নাম উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইতোমধ্যে গ্রিস তার মিত্রদের এ বিষয়টি অবহিত করেছে। পাশাপাশি এথেন্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে অভিযোগ করা হয়েছে।

এর আগে, গত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার কারণে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইভিয়ার উপকূলের কাছে ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যসহ ইরানের পতাকাবাহী জাহাজ পেগাসকে আটক করে গ্রিক। পরে জাহাজে রাখা ইরানি তেলের কার্গো বাজেয়াপ্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য জাহাজে তা যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করে বলে গত বৃহস্পতিবার জানিয়েছিল রয়টার্স।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর