বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবগুলো জাহাজ আটক করল ইসরায়েল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবগুলো জাহাজ আটক করল ইসরায়েল


ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী ৪৪টি জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র সবগুলোই আটক করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামে শেষ জাহাজটিতে জোরপূর্বক প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে ছয়জন নাবিক ছিলেন বলে জানা গেছে।

ফ্লোটিলায় অংশ নেওয়া শত শত মানবাধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল, যাদের অনেকেই আটক হওয়ার পর থেকেই অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা।

ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্যামেরন জানান, তাদের জাহাজটি ইঞ্জিন সমস্যার কারণে মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কঠোর মানসিকতার কয়েকজন তুর্কি আছেন, ওমানের এক নারীও আছেন। আমরা যেভাবেই হোক গাজার দিকে এগোচ্ছি।’

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল যে মারিনেটকে সক্রিয় যুদ্ধক্ষেত্র ও অবরোধ ভাঙার প্রচেষ্টা থেকে বিরত রাখা হবে। বুধবার (১ অক্টোবর) থেকে শুরু করে ইসরায়েলি নৌবাহিনী ৪০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৫০০ কর্মীকে আটক করেছে। আটকদের মধ্যে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্পেনের সাবেক বার্সেলোনা মেয়র আডা কলাউ এবং ইউরোপীয় সংসদের সদস্য রিমা হাসানও আছেন।

আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) মহাসচিব স্টিফেন কটন বলেন, ‘আন্তর্জাতিক পানিসীমায় শান্তিপূর্ণ মানবিক জাহাজে হামলা বা জব্দ করা আন্তর্জাতিক আইনে অবৈধ। রাষ্ট্রগুলো নিজেদের ইচ্ছেমতো আইনের ব্যাখ্যা দিতে পারে না। সমুদ্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা চলবে না।’

বিশ্বের নানা দেশ, বিশেষত জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, গ্রিস ও আয়ারল্যান্ড ইসরায়েলকে আটকদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ ঘটনাকে অবৈধ অপহরণ বলে উল্লেখ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর