শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩৪ সময় দেখুন
ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

খায়রুল খন্দকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া সন্ত্রাসী, ভূমিদস্যু ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন করছে একলাকা বাসী।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ছয়ানী বকশিয়া বাজারে এ প্রতিবাদ ও মানববন্ধন  করেছে এলাকাবাসী। বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহ ও পার্শ্ববর্তী গ্রামের জনতা মানববন্ধনে অংশ নেয়। 

আতর আলীকে গ্রেফতারের দাবিতে গত ১ আগস্ট  সংবাদ সম্মেলন  করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে মুক্ত হয়ে আতর আলী আরো জিংস্র হয়ে ওঠে এবং সংবাদ  সম্মেলনে অংশ গ্রহণকারীদের হুমকি দামকি প্রদানের অভিযোগ ওঠেছে।

মামলাবাজ আতর আলীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করে এবং যাদের জমি জবরদখল করে রেখেছে তারা তাদের জমি ফেরত চায়। যাদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা করা হয়েছে, তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়। 

অবসর প্রাপ্ত অধ্যাপক ও পার্শ্ব ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন,  মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসর প্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদার প্রমুখ।

বক্তারা ভূমিদস্যু, সন্ত্রাসী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর  ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ড এবং যার তার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা বন্ধ  ও দ্রুত তাকে  আইনের আওতায় আনার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর