শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে আর্মি অ্যাভিয়েশনের বহরে ২ হেলিকপ্টার, বেস উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
চট্টগ্রামে আর্মি অ্যাভিয়েশনের বহরে ২ হেলিকপ্টার, বেস উদ্বোধন


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেস চালু হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা দু’টি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার।

সোমবার (১১ অক্টোবর) সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে সরকার লালমনিরহাট ও চট্টগ্রামে দু’টি আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেস স্থাপনের অনুমতি দেয়। ২০২০ সালের ৩ মার্চ লালমনিরহাট সেনানিবাসে আর্মি অ্যাভিয়েশন স্কুলে দু’টি হ্যাঙ্গার উদ্বোধন করা হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রামে চালু হয়েছে আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেস।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে করেই আসেন সেনাপ্রধান। অনুষ্ঠানে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে ফরোয়ার্ড অ্যাভিয়েশন বেইজ স্থাপনের পাশাপাশি আর্মি অ্যাভিয়েশন গ্রুপের বহরের জন্য হেলিকপ্টার কেনা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান, পর্যবেক্ষণে কাজ করবে হেলিকপ্টার দুটি। এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করতে পারবে।’

তিন পার্বত্য জেলাসহ দুর্গম অঞ্চলে কাজ করেন চট্টগ্রামের সেনাসদস্যরা। বিশেষায়িত হেলিকপ্টার পাওয়ায় তাদের সক্ষমতা বাড়বে বলে অনুষ্ঠানে বলা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর