বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

চট্টগ্রামে একুশের বইমেলায় নারী সম্মিলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩ সময় দেখুন
চট্টগ্রামে একুশের বইমেলায় নারী সম্মিলন


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে একুশের বইমেলা মঞ্চে নারী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী সংগঠকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল নগরীর সিআরবির শিরিষতলায় বইমেলা মঞ্চে নারী সম্মিলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সমঅধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পুরুষের হাত ধরে এগিয়ে যাচ্ছে নারীরাও। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহনের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন, নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ডেইজি মওদুদ, বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, মহিলা অধিদফতরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া এবং চসিক কাউন্সিলর নীলু নাগ।

আলোচনা পর্বের পর চসিক হোসেন আহম্মদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, ফতেয়াবদ সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং রুমঝুম নৃত্যকলা একাডেমির সদস্যরা গান ও নাচে অংশ নেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত বইমেলার মঞ্চে বুধবার সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার রাজীব রঞ্জন।

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর