শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৩৪ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২০২ সময় দেখুন
চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৩৪ শতাংশ


ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন। এসময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (১৫ নভেম্বর) জেলায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে একজন নগরের বাসিন্দা। বাকি চারজনের মধ্যে একজন লোহাগাড়া, একজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া ও একজন হাটহাজারীর উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭ জন। বাকি ২৮ হাজার ২৯২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর