মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

চট্টগ্রামে করোনাশূন্য আরেকটি দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২০৮ সময় দেখুন
চট্টগ্রামে করোনাশূন্য আরেকটি দিন


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত কারও মৃত্যুর তথ্যও পাওয়া যায়নি।

এর আগে ৪ মাস পর গত বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রাম করোনার সংক্রমণ ও মৃত্যুশূন্য ছিল।

শনিবার (২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উপজেলা ও শহরের কোথাও সংক্রমিত কেউ শনাক্ত হননি।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়। গত বৃহস্পতিবারের প্রতিবেদনে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে কেউ সংক্রমিত এবং কারও মৃত্যু না হওয়ার কথা বলা হয়েছিল।

এর আগে, সর্বশেষ ২০২১ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার শূন্য শতাংশ ছিল। বছরের শেষদিক থেকে সারাদেশের মতো চট্টগ্রামেও করোনার সংক্রমণ বাড়তে থাকে। তবে মাসখানেক পর সংক্রমণ ও মুত্যু আবারও নিম্নমুখী হতে শুরু করে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হয়। চট্টগ্রামে ওই বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৮। মারা গেছে মোট ১ হাজার ৩৬২ জন।

সারাবাংলা/আরডি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom