রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলা


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের জোট ‘গণতন্ত্র মঞ্চের’ পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান জোটভুক্ত দল গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ভাসানী অনুসারী পরিষদ মিলে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’ বিএনপির সঙ্গে সারাদেশে যুগপৎ আন্দোলন করে আসছে।

হাসান মারুফ রুমী সারাবাংলাকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করছিলাম। বিআরটিসি এলাকায় সমাবেশের সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে।’

‘এতে জোটভুক্ত বিভিন্ন দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদুল আল জাহিদের মাথা ফেটে গেছে, সে বুকেও মারাত্মক ব্যাথা পেয়েছে। আমিও পিঠে-মাথায় আঘাত পেয়েছি। অপূর্ব নাথ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার, জেএসডির জবিউল ইসলাম ও শেখ মঈনুল আহত হয়েছেন। আমরা এখন হাসপাতালে আছি।’

জানতে চাইলে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘বিআরটিসি এলাকায় যে তারা প্রোগ্রাম করবে, সেটা আমাদের জানায়নি। মারামারির তথ্য আমাদের কাছে নেই। ঘটনা শোনার পর সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি টিম গিয়েছিল। কিন্তু তখন সেখানে কেউ ছিল না।’

সারাবাংলা/আইসি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর