বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে ডাস্টবিনে পড়ে ছিল গর্ভপাতের দুটি ভ্রূণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৩ সময় দেখুন
চট্টগ্রামে ডাস্টবিনে পড়ে ছিল গর্ভপাতের দুটি ভ্রূণ


ডেস্ক রিপোর্ট::  চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে অপরিণত অবস্থায় গর্ভপাত করা দুটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। গর্ভপাতের পর ডাস্টবিনে ভ্রূণ দুটি ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদের আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ‘নাসিরাবাদ এলাকার একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রূণ দুটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এগুলো ফেলে গেছে এখনও জানা যায়নি। আমরা এগুলোকে ভ্রণ বলছি, কারণ সেগুলোতে কানসহ শরীরের অন্য অংশগুলো তৈরি হয়নি।’

তিনি বলেন, ভ্রূণ দুটি অপরিণত অবস্থায় থাকায় লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সেগুলোর বয়স নিশ্চিত করে বলা যাবে।

এর আগে গত ২৬ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাটে সড়কের আইল্যান্ড থেকে এক অপূর্ণাঙ্গ শিশুর মরদেহ উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর