সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৪ সময় দেখুন
চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ‍ব্যুরো: ক্রমশ ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে প্রায় নয় হাজার পুলিশ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নগরীতে সাত হাজার এবং সারা জেলায় দুই হাজার পুলিশ সদস্য তাৎক্ষণিক নির্দেশনার ভিত্তিতে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রেখেছেন।

এছাড়া চট্টগ্রাম নগর ও জেলা পুলিশ নিজ নিজ দফতরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশও মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করছে।

নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় সারাবাংলাকে জানান, নগরীর ১৬ থানাসহ সকল ইউনিটকে দুর্যোগ মোকাবিলার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। থানার নিয়মিত অফিসার-ফোর্সসহ সাত হাজার ‍পুলিশ সদস্য প্রস্তুত আছে।’

ইতোমধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সৈকত, মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং করা হয়েছে। এসব এলাকায় এবং বিশেষ টিম মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রাণী প্রামাণিক সারাবাংলাকে জানান, শনিবার (১৩ মে) দামপাড়ায় সিএমপির সদর দফতরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) মো. জাহাঙ্গীর নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়ন্ত্রণ কক্ষে এডিসি জাহাঙ্গীর আলম- ০১৩২০০৫২১২০ ছাড়াও ০১৬৭৬১২৩৪৫৬, ০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫, ৬৩৯০২২ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তী সময়ে যেকোনো ধরনের সেবার উদ্দেশে বা তথ্য জানার জন্য নিয়ন্ত্রণ কক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। স্পিনা জানান, ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য দিতে নগরবাসীর কল গ্রহণ করবে এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবে।

এদিকে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়েও ২৪ ঘণ্টার জন্য জরুরি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এতে ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ। নিয়ন্ত্রণ কক্ষে ০১৩২০-১০৭৪০২, ০১৩২০-১০৮৩৯৮, ০১৩২০-১০৮৩৯৯ ও ০২-৪১৩৫৫৫৪৯ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য জেলার ১৭টি থানা ও রিজার্ভ ফোর্স মিলিয়ে দুই হাজার পুলিশ সদস্য প্রস্তুত আছে।

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ, উপকূলীয় বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মীরসরাই, জোরারগঞ্জ থানা ও এর আওতাধীন বিভিন্ন ফাঁড়ি এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। জেলার ১৭ থানায় মোট ৯৪১ সাইক্লোন সেন্টারে জনসাধারণকে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রস্তুতি আছে সংশ্লিষ্ট থানা পুলিশের।

এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী উপদ্রুত এলাকায় চুরি, ডাকাতি, লুটপাট, ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর