রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপে মারামারি, যুবক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫১ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ০২:৪৯

চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত যুবক রমজান আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত যুবকসহ মারামারিতে জড়িতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. রমজান আলী (২০) শান্তিরহাট বাজারের পাশে পূর্বতারা গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, মারামারিতে রমজান ও আহমদ ছফা এবং তাদের সঙ্গে আরও লোকজন একপক্ষে ছিল। তাদের প্রতিপক্ষ ছিল স্থানীয় হাসান গ্রুপের লোকজন।

তাদের মধ্যে একটি মোটর সাইকেল নিয়ে আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে রমজান ও আহমদ ছফা বাজারে গেলে হাসান গ্রুপের লোকজন তাদের ঘিরে ফেলে। এ সময় উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। রমজান ও ছফা মিলে হাসানকে মেরে জখম করে।

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘হাসানকে মারধরের সময় তার লোকজন রমজানকে ছুরিকাঘাত করে। এর পর মারামারি থেমে যায় এবং উভয়পক্ষের জড়িতরা ঘটনাস্থল থেকে সরে যায়। আহত রমজানকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।

জানা গেছে, মারামারিতে জড়িতরা ফটিকছড়িতে মনোনয়ন প্রত্যাশী দুই বিএনপি নেতার অনুসারী হিসেবে পরিচিত। অন্তর্দ্বন্দ্বের জেরে এ দুই নেতার অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। উভয়পক্ষের মধ্যে দলীয় অন্তর্দ্বন্দ্ব আছে। আমরা তদন্ত করে দেখছি। গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

বিএনপি
মারামারি
যুবক নিহত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর