রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২ টানা ১৬ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু IND vs AFG: Sriganganagar’s Manav Suthar ends Rajasthan’s 12-year Test drought | Cricket News Varanasi To Feature War Between Rama And Kumbhkarna; Peddi Director Reacts To Backlash Over Janhvi Role | Bollywood News শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য

চবিতে ভর্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২১% শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৮৩ সময় দেখুন
চবিতে ভর্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২১% শিক্ষার্থী


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষার প্রথমদিনে প্রায় ২১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে ট্রেনের শিডিউল জটিলতায় প্রথম পর্বের পরীক্ষা শুরু হতে ১৫ মিনিট বিলম্ব ছাড়া সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের মূল পর্বে বিজ্ঞান, জীববিজ্ঞান. ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগে অর্থাৎ এ-ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থী বেশি হওয়ায় মোট চার পর্বে ভাগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। বুধবার বাকি দুই পর্বে পরীক্ষায় বসবেন ভর্তিচ্ছুরা।

প্রথম পর্বের পরীক্ষা সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ট্রেন চবি স্টেশনে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় ১৫ মিনিট দেরিতে শুরু হয়। দ্বিতীয় পর্বের পরীক্ষা নির্ধারিত সময়ে দুপুর সোয়া ২টায় শুরু হয়।

এ-ইউনিটের উপ-সমন্বয়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা সারাবাংলাকে জানিয়েছেন, প্রথম পর্বে ১৪ হাজার ৮২৭ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮৪০ জন। উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৩ শতাংশ। দ্বিতীয় পর্বে ১৪ হাজার ৮৪৫ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮২৯ জন। উপস্থিতির হার ৭৯ দশমিক ৫০ শতাংশ।

দুই পর্ব মিলিয়ে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪ শতাংশ। আর অনুপস্থিতির হার ২০ দশমিক ৬০ শতাংশ।

সকাল সাড়ে ১১টায় পরীক্ষার হল পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় তিনি সারাবাংদিকদের বলেন, ‘সোমবার রাতে অতি বৃষ্টির কারণে শাটল ট্রেনে কিছু সমস্যা হয়েছিল। ট্রেন ছাড়তে ১৫ মিনিট দেরি করায় পরীক্ষাও ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছে।’

বুধবার (১৭ মে) দুই পর্বে এ-ইউনিটের মোট ৩৭ হাজার ৩২৯ জনের পরীক্ষায় বসার কথা রয়েছে। এদিন সকাল ১১ টায় প্রথম পর্ব এবং দুপুর সাড়ে তিনটায় দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ২ লক্ষ ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেন। মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে লড়ছেন ৪১ জন শিক্ষার্থী।

সারাবাংলা/এইচএফ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom