মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :

চবির সিদ্ধান্ত পরিবর্তন, পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯১ সময় দেখুন
চবির সিদ্ধান্ত পরিবর্তন, পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত


চবি করেসপন্ডেন্ট

সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নির্বাহী আদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পূর্বঘোষিত সব পরীক্ষা ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) শাখা থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চবি’র বিভিন্ন অনুষদের ডিনদের মৌখিক পরামর্শে আগামী ৩০ জুন পর্যন্ত পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব বিভাগ, ইনস্টিটিউট সংশ্লিষ্ট ডিন এর সঙ্গে সমন্বয় করে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। তবে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যথাযথ স্বাস্থ্যবিধি মানার পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর