বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

চমেক হাসপাতালের নালায় ২ নবজাতকের লাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
চমেক হাসপাতালের নালায় ২ নবজাতকের লাশ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশের নালা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক সারাবাংলাকে জানান, নালা পরিস্কারের সময় নবজাতকদের মরদেহ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা। পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লাশ নালায় পড়েছিল, আরেকটি পাশে ছিল। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম অবশ্য বলেছেন, দেখতে দু’টি মনে হলেও অপরিণত একটি বাচ্চা পাওয়া গেছে।

এসআই আশিক বলেন, দুটি বাচ্চা আমরা পেয়েছি। দুটিই প্রি-ম্যাচিউরড বেবি। এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় নির্ধারিত সময়ের আগে মৃত বাচ্চা প্রসব হয়। এটাও সেরকমই হবে। তবে কারা ফেলে গেছে, সেটা আমরা খতিয়ে দেখব।

নবজাতক দুটির লাশ আপাতত চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ দুটি আনজুমানে মফিদুল ইসলামে দেওয়া হবে বলে জানিয়েছেন এসআই আশিক।

সারাবাংলা/আরডি/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর