এই অভিযানে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ২৭১ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ২৬ জন, মথুরা জংশনে ৪৩৮ জন এবং ধোলপুর স্টেশনে ২৫ জনকে চেন টানার জন্য ধরে জরিমানা করা হয়। রেল জানিয়েছে, যথাযথ কারণ ছাড়া চেন টানা শাস্তিযোগ্য অপরাধ। এতে শুধু ট্রেনই নয়, অন্যান্য যাত্রীরাও সমস্যায় পড়েন। তাই জরুরি প্রয়োজনে ছাড়া চেন না টানার জন্য আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।