বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ মে, ২০২৩
  • ১০২ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে মহান মে  দিবস পালিত


মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডমির সহযোগিতায় বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম রানা, সহ সভাপতি মোঃ তুলেজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ভোলাহাট উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ আহ্বায়ক প্রমুখ।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর