বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন  দিবস পালিত


আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সদর ও পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি হয়। র‌্যালিটি আওয়ামীলীগের জেলা কার্যালয় হতে শুরু হয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজজামান, পৌর মেয়র মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

পরে জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom