শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো পুনর্গঠনের লক্ষ্যে সোমবার (২০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বুধবার (২২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া মুঠোফোনে বলেন, ‘বিলুপ্ত থানা, পৌর ও ইউনিয়ন ইউনিট কমিটিগুলোতে আহ্বায়ক কমিটি গঠনের জন্য জেলা নেতাদের সফরসূচির তারিখ ও সময় যত দ্রুত সম্ভব জানানো হবে। খুব শিগগিরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।’

তিনি আরও জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নতুন কমিটি গঠনের কোনো বিকল্প নেই। আগামী দুই মাসের মধ্যে সব ইউনিট কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরই ধারাবাহিকতায় সব পৌর ও উপজেলা কমিটি বিলুপ্ত হলো।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর