শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি, chicken manchurian recipe– News18 Beganli

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৫৮ সময় দেখুন
চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি, chicken manchurian recipe– News18 Beganli


চিকেন মাঞ্চুরিয়ানের জন্ম চিনে না হলেও ভারতীয়রা একে চাইনিজ পদ হিসেবেই খায়৷ চিকেন মাঞ্চুরিয়ান আসলে আদ্যপান্ত ভারতে তৈরি এক পদ৷ চিকেন মাঞ্চুরিয়ানের স্বাদ তাই একেবারেই ভারতীয়৷ শিখে নিন সেই রেসিপি৷

কী কী লাগবে

ম্যারিনেশনের জন্য

চিকেন কিমা-২৫০ গ্রাম
একটা ডিমের সাদা অংশের অর্ধেকটা
গোলমরিচ গুঁড়ো-১/৮ চা চামচ
সয়া সস-১ চা চামচ
চিলি পাউডার-২ চিমটি
কর্ন ফ্লাওয়ার-২ টেবল চামচ
রাইস ফ্লাওয়ার-২ টেবল চামচ
আদা, রসুন বাটা-১ চা চামচ
নুন-স্বাদ মতো
তেল-প্রয়োজন মতো

মাঞ্চুরিয়ান সসের জন্য

রসুন কুচি-১ টেবল চামচ
আদা কুচি-আধ টেবল চামচ
পেঁয়াজ-১টা মাঝারি
সয়া সস-দেড় চা চামচ
রেড চিলি সস-২ টেবল চামচ
ভিনিগার-১ চা চামচ
চিকেন স্টক-১ কাপ
কর্নফ্লাওয়ার-২ চা চামচ
জল-৩ টেবল চামচ
নুন-স্বাদ মতো
চিনি-আধ চা চামচ
ডুমো করে কাটা ক্যাপসিকাম-৩/৪ কাপ
পেঁয়াজকলি-সবুজ ও সাদা অংশ আলাদা করে কুচনো

কীভাবে বানাবেন

চিকেন মাঞ্চুরিয়ান-চিকেন, সয়া সস, নুন, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন৷ ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন৷ চিকেন কিমা ১০-১২টা ভাগে ভাগ করে নিয়ে গোল গোল বল তৈরি করে নিন৷ ময়দা, ডিমে কোট করে তেল গরম করে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন৷ খেয়াল রাখবেন চিকেন যেন ভিতর থেকে ভাল করে সিদ্ধ হয়৷

মাঞ্চুরিয়ান সস-কর্নফ্লাওয়ার ৩ টেবল চামচ জলে গুলে নিন৷ আরেকটা ছোট বাটিতে ভিনিগার, রেড চিলি সস একসঙ্গে মিশিয়ে নিন৷ চিকেন ভাজা তেল আধ টেবল চামচ মতো কড়াইতে রেখে বাকিটা তুলে রাখুন৷ ওই তেলে আদা, রসুন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়৷ পেঁয়াজ দিয়ে নাড়ুন যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে৷ এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নাড়ুন৷ এরপর আস্তে আস্তে সসগুলো মিশিয়ে দিন৷ বুদবুদ কাটতে শুরু করলে জলে গোলা কর্নফ্লাওয়ার ও ১ কাপ স্টক দিন৷ ভাল করে মিশে বুদবুদ কাটলে চিকেনের বল দিয়ে দিন৷ ৫-৬ মিনিটের বেশি ফোটাবেন না৷ পেঁয়াজকলি কুচি দিয়ে টস করে নামিয়ে নিন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর