বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৪৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৪৬


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন ৪৬ জন। এ ঘটনায় পুড়ে গেছে কমপক্ষে ১১০০ বাড়িঘর। এছাড়া এই দাবানলের কারণে নিখোঁজ হয়েছেন দুই শতাধিক বাসিন্দা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়রও বলেছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই দাবানলে সারাদেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

দাবানলের কারণে কালো ধোঁয়া ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে ছেয়ে গেছে। মধ্যচিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানল ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর