বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনে যেতে ভিসা লাগবে না ৬ দেশের নাগরিকদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
চীনে যেতে ভিসা লাগবে না ৬ দেশের নাগরিকদের


আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে চীন। পরীক্ষামূলক এই কার্যক্রম চালু হবে ছয়টি দেশের নাগরিকদের জন্য। দেশগুলো হলো— ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া।

বিবিসির খবরে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছরের নভেম্বর পর্যন্ত এই ছয় দেশের পাসপোর্টধারী যেকোনো নাগরিক ব্যবসায় কিংবা পর্যটক হিসেবেও চীন ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই। তবে এ ক্ষেত্রে তারা চীনে অবস্থান করতে পারবেন সর্বোচ্চ ১৫ দিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীনের যে অভূতপূর্ব উন্নয়ন এবং উন্মুক্ততা, সেই বিষয়গুলোকে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এতদিন পর্যন্ত চীনে প্রবেশের জন্য প্রায় সব দেশের নাগরিকেরই ভিসা লাগত। কেবল ব্যতিক্রম ছিল সিংগাপুর ও ব্রুনেই। ব্যবসায়, পর্যটন কিংবা ট্রানজিটসহ যেকোনো উদ্দেশে এই দুই দেশের নাগরিকরা ১৫ দিন ভিসা ছাড়াই চীনে অবস্থান করতে পারতেন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ২০২০ সালের মার্চে সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল চীন। তিন বছর পর এ বছরের মার্চে তারা ফের সব ধরনের ভিসা দিতে শুরু করেছে। মাঝের তিন বছর কোভিড বিধিনিষেধ আরোপের দিক থেকে চীনই ছিল কঠোরতম অবস্থানে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর