রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

চুয়াডাঙ্গায় বিএনপির ৯১ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
চুয়াডাঙ্গায় বিএনপির ৯১ নেতাকর্মীর জামায়াতে যোগদান


চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৯১ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার কাদিপুর স্কুলপাড়ায় যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন আমির ওবায়দুল হকের সভাপতিত্বে এবং একই উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

দলে নতুনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি রুহুল আমিন বলেন, ‘আপনারা আজকে যারা জামায়াতে যোগদান করলেন, এখন থেকে আপনারা সত্য কথা বলবেন, হালাল পথে চলবেন এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন থেকে বিরত থাকবেন।’

তিনি দলে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আমীর নায়েব আলীসহ অন্যান্য নেতারা।

কাদিপুর গ্রামের বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এ যোগদান প্রক্রিয়া শেষ হয়। যোগদান করাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ইউনুস আলী, আব্দুল হান্নান, সোহরাব হোসেন, আব্দুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, নাজমুল মিয়া, বখতিয়ার হোসেন, আব্দুল হামিদ, হাফিজুল, সেলিম, আব্দুল হালিম, আজিজুল হক, সাজিদুর রহমান, ইকরামুল, জাহাঙ্গীর, আকবার আলী, আশকার আলী, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল, মতিরুল, রমি, শরিফ, আরিফ, মজিবর রহমান, শহিদুল, মাহতাব, কদর আলী ও আশা মিয়া, গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার, মোমিনুল, সজিব, ওবাইদুল, আশরাফুল, সম্রাট, রকিবুল, জামিরুল, সাজিবুর, বকুল ও রবগুল প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর