বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষন মামলার আসামী তানভীর গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষন মামলার আসামী তানভীর গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষন মামলার একমাত্র আসামী তানভীর হোসেন কাকন (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার(২৪ জুন) ভোরে ঝিনাইদহর চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে ভোর সাড়ে ৫ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তানভীর একই এলাকার নাস্তিপুর বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

শনিবার দুপুরে ১ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এক প্রেসব্রিফিং এ তথ্য জানান, গত বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২ টার দিকে নাস্তিপুর গ্রামে মোবাইল ফোনে গেমস দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষন করে তানভীর। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরন হলে আশংকা জনক অবস্থায় পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় শিশুটির বাবা ঐ দিনই সন্ধ্যায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোরে ঝিনাইদহ থেকে ধর্ষক তানভিরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক তানভীর হোসেন কাকন ধর্ষনের কথা স্বীকার করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্তি পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়ুহদা সার্কেল) জাকিয়া সলতানা, দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom