সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭ সময় দেখুন
চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম আর নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশির বাবা চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম মালিক ডিউক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

৬৬ বছরের জীবদ্দশায় তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সবশেষ বাংলাদেশ বেতারে কাজ করছিলেন। জেলার প্রবীণ এই আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। টানা ১৮ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন জেলা কৃষকলীগের।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর