মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি


বিশেষ দিনে কিংবা যেকোনো অকেশনে খাবারের মেন্যুটা হওয়া চায় একদম স্পেশাল, তাই না? ঈদে প্রিয়জনদের জন্য ভিন্ন স্বাদের নতুন কোনো আইটেম পরিবেশন করতে চান? সব সময় তো বিফ বা মুরগির বার-বি-কিউ খাওয়া হয়, চিংড়ির বার-বি-কিউ করলে কেমন হয় বলুন তো! চুলাতে খুব অল্প সময়ে দারুণ মজাদার এই খাবারটি বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নেই বার-বি-কিউ চিংড়ি করতে কী কী উপকরণ লাগবে।

বার-বি-কিউ চিংড়ি কীভাবে বানাবেন? 

সময় নষ্ট না করে দেখে নেয়া যাক চুলাতেই বার-বি-কিউ চিংড়ি কীভাবে বানাবেন!

উপকরণগুলো দেখে নিন

  • বড় বা মিডিয়াম সাইজের চিংড়ি- হাফ কেজি
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • সয়া সস- ২ চা চামচ
  • বার-বি-কিউ সস- ২ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্য

কীভাবে বানাবেন?

১। ভালোভাবে চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সব উপাদান দিয়ে ১/২ ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিন।

২। এবার প্যানে পরিমাণ মত তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে এক এক করে মেরিনেট করা চিংড়িগুলো দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। কাঁঠিতে গেঁথেও ভাজতে পারেন।

৩। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে আসলে হালকা করে উপর দিয়ে বার-বি-কিউ সস দিয়ে একটু নেড়ে নিন।

৪। বার-বি-কিউ এর আসল স্বাদ পাওয়ার জন্য একটি ছোট বাটিতে জ্বলন্ত কয়লা রেখে একটু ঘি দিয়ে দিন। এবার ফ্রাই প্যান ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এই সময় চুলার আঁচ একদম কম করে রাখবেন,এবং খেয়াল রাখবেন।

৫। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ফেলুন গরম গরম বার বি কিউ প্রন! ধনিয়া পাতা কুঁচি উপরে ছড়িয়ে দিতে পারেন, এটা অপশোনাল।

দেখলেন তো কত সহজ রেসিপিটি। ঈদের মেন্যুতে এই ভিন্নধর্মী ডিশটি রাখতে পারেন আর এটা পোলাও এর সাথে সার্ভ করতে পারেন। আবার চাইলে বিকালের নাস্তা হিসাবে শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন। প্রথম বাইটেই মুখে ফ্লেবার ছড়িয়ে যাবে, আর আপনি এই ডিশটার জন্য বাহবা পাবেন! তাহলে ট্রাই করে ফেলুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইল।

ছবি- ytimg.com





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর