রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ছবিটা গলায় দিয়ে ঘুরে বেড়ান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
‘ছবিটা গলায় দিয়ে ঘুরে বেড়ান’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জো বাইডেন এবং শেখ হাসিনার ভাইরাল হওয়া ছবি (সেলফি) গলায় দিয়ে ওবায়দুল কাদেরকে ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওবায়দুল কাদের নাকি বলেছেন- ফখরুল এখন কী বলবেন। আমি বলি, আমার পরামর্শটা নেবেন। এই ছবিটা বাঁধিয়ে গলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ান। ওটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে। বোঝানোর চেষ্টা করেন জনগণকে যে, বাইডেন এখন আপনাদের সঙ্গে আছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছে যে, বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে তারা ঢোল পেটাচ্ছে। হ্যাঁ, আমরা জিতে গেছি। কিন্তু জেতাবে তো বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে। সেই ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করুন। তা না হলে কোনো বাইডেনই আপনাদের রক্ষা করতে পারবে না। সেলফিও রক্ষা করতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, ‘এই জাতির দুর্ভাগ্য কোথায় জানেন? আমরা মূল জায়গায় কেউ যাই না। সেলফির মতো ইস্যুতে যাই। এই প্রধানমন্ত্রী কয়েক দিন আগে বললেন যে, আমেরিকা এখন বলছে সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছে না সেজন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কী বুঝবো আমরা। আপনি সেন্টমার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন?’

‘কয়দিন আগে উনি (শেখ হাসিনা) আরেকটা কথা বলেছেন। এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ঘাঁটি করবে এবং গোটা এলাকায় প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে- এভাবে কথা বলেছেন। এটা আমেরিকা। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশ নয়। তাদের চিন্তা-ভাবনা, গ্লোবাল স্ট্যাটেজি সবকিছু তারা নিজেদের মতো করে সাজায়’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়নি সেলফির জন্য। ভিসা নীতির পরিবর্তন হয়নি। নতুন ডেমোক্রেসি কনভেনশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং, ভেবেচিন্তে কথা বলবেন। কথাগুলো আপনারা বলেন, কিন্তু ভেবে চিন্তে বলেন না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমেরিকা বা বাইরের যারা গণতন্ত্রের পক্ষের শক্তি আছে, তারা বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়; যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।’

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর