বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ছয় দশক পর চীনের জনসংখ্যা কমেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
ছয় দশক পর চীনের জনসংখ্যা কমেছে


আন্তর্জাতিক ডেস্ক

ছয় দশক পর প্রথমবারের এবার মতো চীনের জনসংখ্যা কমেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে চীনের জনসংখ্যা জনসংখ্যা ছিল ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার। এক বছর আগে, অর্থাৎ ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৪১ কোটি ২৬ লাখ। ২০২২ সালে এক বছরের ব্যবধানে চীনের জনসংখ্যা কমেছে ৮ লাখ ৫০ হাজার।

প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে চীনে ৯০ লাখ ৫৬ হাজার শিশু জন্ম নিয়েছে। একই সময় মারা গেছেন ১ কোটি ৪১ হাজার মানুষ।

চীনে ১৯৬১ সালের পর এবার জনসংখ্যা হ্রাস পেয়েছে। সে সময় মাও সেতুংয়ের কৃষি নীতির কারণে সৃষ্ট দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গিয়েছিল। পরের প্রায় দুই দশক চীনে জনসংখ্যা বাড়তে থাকে। জনসংখ্যার বাড়বাড়ন্ত ঠেকাতে ১৯৮০ সাল থেকে এক সন্তান নীতি চালু করে চীন। ২০১৬ সালে ওই নীতি বাতিল করা হয়।

বর্তমানে চীনে জনসংখ্যা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জীবনমানের খরচ বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উচ্চ শিক্ষা, ছোট পরিবারের প্রতি ঝোঁক এবং সর্বশেষ করোনাভাইরাস মহামারির প্রভাবে চীনে জনসংখ্যা বৃদ্ধির গতি ধীর হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর