রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ সময় দেখুন
ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহযোগী ছাত্রসংগঠন ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। সংগঠনটির দাবি, এ ম্যাগাজিনের মাধ্যমে ক্যাম্পাসকেন্দ্রিক নতুন ধারার ছাত্ররাজনীতির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ম্যাগাজিন সম্পর্কে বলেন, ‘আমরা এই ম্যাগাজিনে শহিদ আবু সাঈদের পিতা, শহিদ ওয়াসিমের বোন, শহিদ মুগ্ধর পিতাসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রোডম্যাপটা দিয়েছি, কীভাবে আন্দোলন সংগঠিত হয়েছে একদম নিরপেক্ষভাবে।’

তিনি বলেন, ‘আমাদের যখন কমিটি হয়, তখন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান একটি নির্দেশনা দেন যে, ক্যাম্পাসগুলোতে একদম যারা নতুন, যারা একদম রানিং স্টুডেন্ট তাদের সামনে রেখে ক্যাম্পাসকেন্দ্রিক নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করতে হবে।’

রাকিবুল ইসলাম আরও বলেন, ‘সেই ধারাবাহিকতায় আমরা নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করছি। আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে, তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং ক্যাম্পাসকেন্দ্রিক আমরা যে বর্তমান শিক্ষার্থী দ্বারা ১ হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি করেছি, তার ধারাবাহিকতা আরও ব্যাপকতরভাবে সর্বক্ষেত্রে প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি।’

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভাপতি নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমাদের প্রাথমিক চিন্তা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করব। কিন্তু এর মধ্যে ম্যাডাম অসুস্থ হয়ে গিয়েছেন। এরপরে বিভিন্ন সমস্যার কারণে বইয়ের মোড়ক উন্মোচনটি আমরা করতে পারিনি।’

নির্বাচন-পরবর্তী সময়ের আশঙ্কা প্রকাশ করে নাছির বলেন, ‘আমরা হয়তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কিন্তু একই সঙ্গে এটিও আমাদের অত্যন্ত গুরুত্বসহকারে ভবিষ্যতের জন্য অনুধাবন করতে হবে যে, যারা এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বিরোধিতা করেছে, যারা এ দেশের জন্মই দেখতে চায়নি, তারাও কিন্তু ৩২ শতাংশ ভোট পেয়ে গিয়েছে যেভাবেই হোক। সুতরাং আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও প্রসারিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মব তৈরির অপচেষ্টা কিন্তু এই স্বাধীনতাবিরোধী অথবা যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। এটি নির্বাচনের পরেও আপনারা দেখেছেন। সুতরাং, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সেরকম বিভ্রান্তিকর সব তথ্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন- ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর