বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪১ সময় দেখুন


ঢাকা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জুন) সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী বাংলাদেশ। আগামীর সম্ভাব্য পরিবেশগত বিপুল বিপর্যয় প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির আগামী দিনের ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে ৫ জুন থেকে ১৫ দিনব্যাপী সারাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ডসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।

 

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর